ইকুয়েডরের বিপক্ষে খেলতে জাতীয় দলে নেইমার

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৮:৩৩
রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের খেলা নিশ্চিত হয়ে গেছে। এবার ইকুয়েডরকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন। সেই মিশনে বৃহস্পতিবার মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ খেলতে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে যোগ দিয়েছেন নেইমার।
 
বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার মানিতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যাওয়ার পর ব্রাজিলে প্রথম খেলবেন নেইমার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল ৮ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।
 
 
 
ব্রাজিলের হয়ে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫২ গোল করেছেন। নেইমারের সঙ্গে জাতীয় দলে যোগ দিচ্ছেন তিন সতীর্থ মার্কুইনহস, থিয়াগো সিলভা ও দানিয়েল আলভেজ।
 
 
 
ইত্তেফাক/কেআই