কালীগঞ্জে চলন্ত ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২৩:৫৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলষ্টেশনের অদূরে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ট্রেনটি কাকিনা রেলষ্টেশনের ২য় সিগনাল বাতির কাছে আসামাত্র ওই যুবক ট্রেনের সামনে রেললইনে গলা রেখে শুয়ে পড়ে। এতে ওই যুবকের গলা ও দেহ ট্রেনের চাকায় কাটা পড়ে দু’টুকরো হয়ে যায়।

যুবকের পরনে নীল রংয়ের টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। তার অনুমানিক বয়স ২৫/২৬। অনেকে ধারনা করছেন, সে অত্মাহত্যা করেছে। রেললইনের পাশের লোকজন ট্রেনটি অতিক্রম হওয়ার পর এ অবস্থা দেখে ষ্টেশন মাস্টারকে জানায়। স্টেশন মাস্টার এরশাদ আলম ঘটনাস্থলে গিয়ে জানান, লালমনিরহাট থেকে জিআরপি ও থানা পুলিশ এসে লাশের ব্যবস্থা নিবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/নূহু