হাটহাজারী পৌরসভার আদর্শগ্রাম পুকুরে ডুবে সোহেল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোহেল আদর্শগ্রামের দক্ষিণ পাহাড় এলাকার মো. খোকনের পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার খোকন সকালে বাসা থেকে বের হয় খেলার জন্য। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যায়ও বাসায় না ফেরাতে চারিদিকে তাকে খুঁজতে থাকে স্থানীয়রাসহ পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে আদর্শগ্রাম এলাকার সরকারি বড় পুকুরে খোকনের দেহ ভাসতে দেখে তারা। দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত খোকন বাবা মার একমাত্র সন্তান ও স্থানীয় নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
ইত্তেফাক/নূহু
