রাষ্ট্রপতি আবদুল হামিদ মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ এই ম্যাচে বিজয়ী হওয়ায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের অভিনন্দন জানিয়েছেন।’ বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও তাদের বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এমআর
