ঈদের একাধিক নাটকের দেখা যাবে সোহানা সাবাকে। এরমধ্যে আরটিভির ঈদ ধারাবাহিক ‘মাইন্ড লতিফ’ শিরোনামে নাটকে দেখা যাবে তাকে।
নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
নাটকটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহনাজ খুশি, ফারুক আহমেদ, ইফফাত তিশা প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
