এনটিভিতে ঈদের সপ্তমদিন রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসার সম্পাদকীয়’। জামিল আশরাফ খান নয়নের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- জন কবির, শার্লিন ফারজাানা, জিয়াউল হাসান কিসলু, সাইরা, সিয়াম প্রমূখ।
‘শফিক একটি অনলাইন পত্রিকায় বিনোদন বিভাগের স্টাফ। কাজের প্রয়োজনে এখানে-ওখানে গিয়ে তারকাদের ইন্টারভিউ নিতে হয় তাকে। অফিসের ব্যস্ততার কারণে মায়ের সাথে ঠিকমতো কথাও বলতে পারে না। কিন্তু প্রেমিকা তানিয়া এত কিছু বুঝতে নারাজ! শফিকের এক মডেল বান্ধবীর সাথে মেলামেশা ও ব্যস্ততার অজুহাতে তানিয়া শফিককে জানিয়ে দেয় তার মতো গোবেচারা প্রেমিকের সাথে তার থাকা সম্ভব না।
তার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করবে। হবু বরের সাথে কিছুদিন পার করলো তানিয়া। শফিকের উপলব্ধি হয় সাংবাদিকতা পেশায় থাকলে হয়তো একদিন সব কাছের মানুষকে হারাতে হবে তাকে। সাংবাদিকতা ছেড়ে দেবার সিদ্ধান্ত যখন প্রায় চূড়ান্ত, ঠিক সেই মুহূর্তে পত্রিকা অফিসে এসে হাজির হয় তানিয়া।’
ইত্তেফাক/আনিসুর
