ঈদুল আযহাকে সামনে রেখে এস কে সমীরের ফিচারিংয়ে প্রকাশিত হচ্ছে গান পাগল মিজানের গান ‘চন্দ্র বিন্দু’।ফোক ধাঁচের এই গানটি প্রকাশ হবে সিএমভি'র ব্যানারে। চিটাগাংয়ের আঞ্চলিক ফোক ঘরানার এই গানটি লিখেছেন সুর করেছেন ও গেয়েছেন পাগল মিজান ও সঙ্গীত পরিচালনা করেছেন এস কে সমীর।
এস কে সমীর বলেন,‘প্রথম দিন মিজানের কণ্ঠে গানটি শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে আমি অনেক আশা করছি গানটি নিয়ে, সম্পূর্ণ ভিন্ন ঘরানার এই গানটিতে মিজানের গায়কী ও কণ্ঠেও ভিন্নতা পাবে শ্রোতারা।’
মিজান বলেন, ‘ছোট বেলা থেকে গান নিয়ে পাগলামি চলছে। লেখাপড়ার পাশাপাশি আরো কিছু নতুন নতুন ভিন্ন ঘরানার গান নিয়ে দেশের সঙ্গীত অঙ্গনে নিজেকে গান পাগল মিজান নামে প্রতিষ্ঠিত হতে চাই ।’ গানটি শোনা যাবে এক্সক্লুসিভলি জিপি মিউজিক রবি ইউন্ডার মিউজিকে অ্যাপসে ও সি এমভি'র জুকবক্সে ।
উলেখ্য, এস কে সমীর এর মধ্যে নিজের অ্যালবামসহ বেশ কিছু মিশ্র ও একক অ্যালবাম প্রকাশ করেছে। সর্বশেষ গত ঈদে সমীরের ফিচারিংয়ে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূন্যবাড়ি’ আলোচনায় আসে।
ইত্তেফাক/আনিসুর
