বরগুনায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১১:২৫
বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার বাঁশতলা বাজারে বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাক মানিকখালী গ্রামের মো. কাছেম আলী খানের ছেলে। 
 
জানা যায়, মঠবাড়িয়া থেকে পাথরঘাটা যাওয়ার পথে মোটরসাইকেলটিকে চাপা দেয় যাত্রীবাহী বাস। এ সময় চালক মোস্তাক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
 
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।