সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১২:৩৪
 
সাতক্ষীরার ত্রিশমাইলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ী এক সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল চালকের নাম সঞ্জিত রায় (৪০)। তিনি তালা উপজেলার আসাননগর গ্রামের অমল রায়ের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কাচাঁমাল ব্যাবসায়ি সঞ্জিত রায় বাইসাইকেল যোগে কাঁচামাল নিয়ে তার বাড়ি আসাননগর থেকে বিনেরপোতা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি পিক-আপ তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
 
পাটকেলঘাটা থানার ওসি মোল্যা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে