নিষেধাজ্ঞার বিরুদ্ধে শারজিলের আপিল

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:২৪
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানী ক্রিকেট শারজিল খান। চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে (পিসিএল) ফিক্সিংয়ের অভিযোগে বুধবার তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। তবে তাকে আড়াই বছরের নিষেধাজ্ঞার ভোগ করতে হবে। যা চলতি বছর ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হবে।  
 
শারজিল খানের আইনজীবী শাইগান এজাজকে উদ্বৃত করে শারজিলের আপিলের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে পিটিআই। তিনি বলেন, ‘আমরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড বলেছে শারজিল ফিক্সিং করেছে এবং ফিক্সিংয়ে রাজি হয়েছে। অথচ তার বিরুদ্ধে বুকিদের সঙ্গে ফিক্সিংয়ে রাজি হওয়ার কোনো অডিও, ভিডিও বা ছবি পায়নি। তাই আমরা এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে আপিলের সিদ্ধান্ত নিয়েছি।
 
এখন আপিল করা হলে পিসিবির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল আগামী মাসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 
ইত্তেফাক/কেআই