চন্দনাইশে পিকআপ খাদে পড়ে নিহত ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:৩৬
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুরস্থ বরুমতি ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই গরুসহ এক ব্যক্তির নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে বার টার দিকে।
 
নিহতের নাম আরিফ উদ্দিন (২৩)। এ ছাড়াও দোহাজারী কিল্লা পাড়ার আবদুল গফুর (৫২), জামাল উদ্দিন (৪৩) ও রায় জোয়ারার মহিউদ্দিন (২৭) নামে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত আরিফ দোহাজারী কিল্লাপাড়া গ্রামের আমিন শরীফের ছেলে বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান