বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার: পলক

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৭:০৩
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বন্যার কারণে চলনবিলে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আবাদী জমির ফসল পানিতে তলিয়ে গেছে তাদের প্রত্যেক পরিবারকে পুর্নবাসন করবে সরকার।
 
বৃহস্পতিবার সিংড়া উপজেলা পরিষদ চত্বরে বানভাসি ২৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ঈদগাহ মাঠ সংস্কারের জন্য নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেউ এই তালিকা থেকে বাদ পড়বেনা। বন্যায় কৃষি ও মত্স্য খাতে যেসব ক্ষতি হয়ে তা পুষিয়ে দিতে সব ধরণের সরকারী সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/এএম।