গিবসনের বিকল্প হচ্ছেন না গিলেস্পি

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৭:০৭
ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার কথা উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার জেসন গিলেস্পি। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়েই কাজ করতে আগ্রহী তিনি। এমন সময়ে গিলেস্পির এ ঘোষণা আসল যার একদিন আগেই ইংল্যান্ডের বোলিং কোচ ওটিস গিবসনকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই গিবসনের বিকল্প ভাবা হচ্ছিল সাবেক এই অসি পেসারকে।  
 
কাউন্টিতে ইয়র্কশায়ারকে ২০১৪ ও ১৫ সালে দুবার কাউন্টি জেতান গিলেস্পি। ২০১৫ সালে ইংল্যান্ড এন্ড ওয়েস ক্রিকেট বোর্ড-ইসিবি তাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল। এখন সেই দলের বোলিং কোচ হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন গিলেস্পি। সেক্ষেত্রে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে যোগ দেবেন তিনি।
 
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে গিলেস্পি বলেন, ‘দেশে ফিরলে পরিবারকে আরও বেশি সময় দিতে পারব।’ একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
 
ইত্তেফাক/কেআই