বঙ্গবন্ধু সেতুর উপর মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৭:৪১
 
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের এ্যাপ্রোচ সড়কে এঘটনা ঘটে।
 
আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, মোটর সাইকেল আরোহী অজ্ঞাত দুই ভাই মোটর সাইকেলযোগে উত্তরবঙ্গে যাচ্ছিলেন। এসময় বঙ্গবন্ধু সেতুর এ্যাপ্রোচ সড়কে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে এক ভাই মারা যান। অপর ভাই গুরুত্বর আহত হয়েছেন। গুরুত্বর আহতাবস্থায় তাকে সিরাজগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান