দিনাজপুরের কাহারোল উপজেলার দুই নম্বর রসুলপুর ইউপির মির্জাপুর গ্রামের দুটি রাস্তার রোপনকৃত দুই লাখ টাকা মূল্যের প্রায় আট হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
তরলা পশ্চিম-পাড়া একতা যুব সংঘের সভাপতি মো. হাসান আলী জানান, দুটি রাস্তার পাশে গাছ লাগানোর নিমিত্তে দশ বছরের জন্য চুক্তি নেয় আমাদের ক্লাব। বৃহস্পতিবার সকাল ৭টায় রাস্তা দুটিতে রোপনকৃত প্রায় আট হাজার গাছ উপড়ে ফেলে দুর্বৃত্ত। গাছগুলোকে উপড়ে ফেলে কিছু নিয়ে যায় এবং কিছু ফেলে পালিয়ে যায়। রোপনকৃত এ গাছগুলো বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ ছিল। তিনি অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ইত্তেফাক/জামান
