পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক লোকমান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেবনগর গ্রামের সাবেত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কামাত পাড়া এলাকার নিরিবিলি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবিরের এই নেতা নিয়মিত মামলার আসামী। সে দেবনগর গ্রামের সাবেত আলীর ছেলে। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার শিবির নেতা আটকের সত্যতা স্বীকার করে বলেন, তার নামে নিয়মিত মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
