মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত ২১

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২০:৩৫
ভারতের মুম্বাইয়ে শতবর্ষী এক ভবন ধসে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। ছয় তালা এই ভবনটি মুম্বাইয়েল জনবহুল ভেন্ডিবাজার এলাকায় ধসে পড়ার পরে উদ্ধার করা হয় আরো ২১ জনকে।
 
জানা গেছে স্থানীয় সকাল ৮টা ৪০ মিনিটে এই ভবনটি ধসে পড়ে।  এখনো ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপণ গাড়ি ও জরুরি সেবা বাহিনীগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে প্রবল বর্ষণ ও বন্যায় ভুগছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির