নরসিংদীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ভাই নিহত, বোন আহত

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২১:৩৯
 
নরসিংদীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কাদির ভূঁইয়া (২০) নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তারই ছোট বোন সানজিদা ইসলাম (১৩)।
 
সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নরসিংদী সদর উপজেলার বদরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদির ও আহত সানজিদা নরসিংদী সদর উপজেলার বদরপুর গ্রামের  রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে-মেয়ে।
 
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ আবদুল কাদিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/জামান