ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যথারীতি আবারও আমদানি-রফতানি শুরু হবে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে চারদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
ইত্তেফাক/জামান
