সিরিয়া-ইরাক সীমান্তে আত্মগোপনে বাগদাদী!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১
ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদী সিরিয়া-ইরাক সীমান্তে আত্মগোপনে রয়েছেন। একজন মার্কিন জেনারেল এই তথ্য জানিয়েছেন। এর আগে একাধিকবার বাগদাদী নিহত হওয়ার সংবাদ বিভিন্ন সময়ে আসে। তবে নিরপেক্ষ সূত্র থেকে কোনো সংবাদেরই সত্যতা জানা যায়নি।
 
এর মধ্যেই মার্কিন জেনারেল এমন বক্তব্য দিলেন। আইএস বিরোধী যুদ্ধে বৃহস্পতিবার নিজেদের বিজয় দাবি করেছেন ইরাকি প্রধানমন্ত্রী। এখন বাগদাদীকে খোঁজা হচ্ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড সাংবাদিকদের বলেন, আমরা তাকে প্রতিদিনই খোঁজছি। আমার মনে হয় না সে মারা গেছে।’ এর আগে জুনে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও রাশিয়া বাগদাদী নিহতের খবর দিয়েছিল।
 
বাগদাদীর সবশেষ অবস্থা মধ্য ইউফ্রেটিস উপত্যকায় তার অবস্থান জানা যায় বলেও দাবি এই জেনারেলের। ইতোমধ্যে বাগদাদীর মাথার দাম ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে।  
 
ইত্তেফাক/কেআই