নাটোরের বাগাতিপাড়ায় স্বর্ণের দোকানে দেয়াল কেটে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। রোববার রাতে উপজেলার তমালতলা বাজারে অঞ্জলি জুয়েলার্সে চুরি এই ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক শ্রী বিপ্লব কুমার দাস বিপু দাবি করেন, চোর সিদ কেটে দোকানে ঢুকে লকার ভেঙে নগদ টাকাসহ দেড় লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে।
আরও পড়ুন: কোটালীপাড়ায় কালবৈশাখীর তাণ্ডব
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ব্যবসায়ী অভিযোগ করলে নিয়মিত মামলা হবে।
ইত্তেফাক/এমআরএম

