বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর গ্রামের আব্দুল হান্নান (৪২) নামে এক কলেজ প্রভাষক শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
জানা গেছে, বাড়িতে কুরবানি জবাই হবার পর হান্নানের কলেজ পড়ুয়া ছেলে সৌরভ কুরবানির মাংস প্রস্তুত করার স্থানে একটি স্ট্যান্ড ফ্যান নিয়ে গিয়ে সেখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় ফ্যানের পুরো বডি হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পরলে সৌরভ ফ্যানের বডির সাথে আটকিয়ে যায়। এসয় তার পিতা আব্দুল হান্নান ছেলের বিদ্যুতায়িত হবার দৃশ্যটি দেখে বাঁচাতে গেলে ছেলে বেঁচে গেলেও পিতা হান্নান ফ্যানের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।
হান্নান ইন্দুখুর গ্রামের মজিবুর রহমানের ছেলে বলে জানা যায়। এছাড়া সে বগুড়া সদরের বগুড়া আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ছিলেন বলে আরো জানা যায়।ঈদের দিনে এ ঘটনায় তার গ্রামে এক শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/জামান
