রংপুরে দুই ভূয়া ডিবি পুলিশ আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৪
রংপুরের পীরগাছায় শুক্রবার রাতে দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করে এলাকাবাসী।তারা হলো- উপজেলার সুল্লিপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে রাজু মিয়া (৪০) এবং নজর মামুদ গ্রামের হান্নান মিয়ার ছেলে রিদয় মিয়া (২২)। তাদের বিরুদ্ধে শনিবার মামলা করা হয়েছে।
 
পুলিশ জানায়, উপজেলার কান্দির বাজার থেকে শুক্রবার রাতে বাড়ি যাওয়ার পথে বাবলু মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে রাজু ও রিদয় । তারা নিজেদেরকে ডিবি পুলিশ বলে দাবি করে। বাবলুর নামে গ্রেফতারি পরোয়ানা আছে বলে তারা জানায়।পরে বাবলুকে বেধড়ক মারপিট করে তারা। তার কাছে থেকে ১৬ হাজার টাকা ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়া হয়।
 
ঘটনাস্থলে আরো একাধিক ব্যক্তিকে মারপিট করে ওই দুই ভূয়া ডিবি পুলিশ।পরে তাদের আটক করে এলাকাবাসী। তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করা হয়। তারা নিজেদের ভূয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে।
 
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আটক দুই জনের বিরুদ্ধে শনিবার একটি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/ রাজেশ