আশুলিয়ায় নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪০
ঢাকার আশুলিয়ায় এক নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জামগড়া এলাকার মাসুদ মিয়া নামের এক প্রবাসীর ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি প্লাস্টিকের ড্রামে রেখে পালিয়েছে ঘাতক।
 
আশুলিয়া থানার এসআই  মলয় কুমার সাহা জানান, ড্রামের ভেতর থেকে ৩৫ টুকরা লাশ পাওয়া গেছে। ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।লাশটি কোনো নারীর।
 
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুদিন আগে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় এক দম্পতি।
 
তারপর থেকে কক্ষটি বাইরে থেকে বন্ধ ছিল।ওই নারীর স্বামী পলাতক রয়েছে। তাই হত্যাকাণ্ডের রহস্য বের করা যাচ্ছে না। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ রাজেশ