গত তিন দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে।
এর সাথে ধরলার শাখা নদী নীলকমল ও বাণীদাহ নদীর পানিও কিছুটা বেড়েছে। ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করায় আতঙ্কে রয়েছে নদী নিকটবর্তী নিম্নাঞ্চলের মানুষ।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র জানিয়েছেন, রবিবার সকাল নয়টায় কুলাঘাট পয়েন্টে ধরলা নদীর পানি ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও বর্তমানে বিপদসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইত্তেফাক/জামান
