রাজধানীর শিক্ষাভবনের সামনের রাস্তায় প্রাইভেটকারের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ঘে মীম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। অপর দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।
মীমের বাবা রিকশা চালক কামরুল ইসলাম সকালে মোহাম্মদপুরের বাসা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাবা-মাসহ মীমকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
কামরুল ইসলামের বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। মীম তার বাবা-মার সঙ্গে মাহাম্মদপুরে থাকত। -বাসস
ইত্তেফাক/কেকে
