স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভ্রাতৃত্বের হাতকে শক্তিশালী করুন। তাহলেই দেশ এগিয়ে যাবে। এই ঈদে শুধু পশু কোরবানি দিলেই হবে না পাশাপাশি লোভ লালসাকেও কোরবানি দিতে হবে। তাহলেই কোরবানির স্বার্থক হবে।
রবিবার দুপুরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জেলার আওয়ামী লীগের সব নেতদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হেসেন, সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদ হেসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তূষা প্রমুখ।
ইত্তেফাক/ রাজেশ
