রাজধানীর আদাবরে ওয়ার্ড ছাত্রলীগ নেতা মশিউর রহমান মশুকে রড লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে এ হামলার শিকার হন তিনি।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহত মশিউর রহমান মশু আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জানা গেছে, রাতে ওই পথ দিয়ে ফিরছিলেন মশু। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।
