চট্টগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০
 
দক্ষিন চট্টগ্রামের দোহাজারীতে রবিবার শঙ্খ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  দোহাজারী চাগাচর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় ৬টি নৌকা আংশ গ্রহণ করে।
 
এ উপলক্ষে লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিমের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত অফিস কর্মকর্তা বিদ্যুৎ কুমার বডুয়া।