জেলার সুবর্ণচরে স্বামীকে মারধর করে আটকে রেখে ছয় সন্তানের জননীকে (৩৫) গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভূক্ত চার আসামিকে পুলিশী জিজ্ঞাবাদে রিমান্ড অনুমোদন দিয়েছে আদালত। রবিবার জেলার ২নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ রিমান্ড শুনানী শেষে এ রায় দেন।
মামলার ১নম্বর আসামি আবুল কালাম বেচুকে দুইদিন এবং ৬ নম্বর আসামি রুবেল, ৭ নম্বর আসামি আরমান ও ৮নম্নর আসামি রায়হানকে এক দিন করে রিমান্ড আদেশ প্রদান করেন আদালত। এর আগে সকালে একই আদালতে মামলার ৩ নম্বর আসামি ফজলু আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল।
তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত ৮ আসামির মধ্যে ৫ জনকে পুলিশ প্রেপ্তার করে এবং অন্য ৩ আসামি আদালতে আত্মসমর্পন করে। এরা সবাই কারাগারে আটক রয়েছে। ওই নির্যাতিতা নারীর স্বামী থানায় এজহারভুক্ত এ আট আসামি ছাড়াও অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। অজ্ঞাত আসামিদের বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুনঃ জীবননগরে গাছের ডাল মাথায় পড়ে ডিশ নেটওয়ার্ক ব্যবসায়ী নিহত
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোট দেওয়া নিয়ে নির্বাচিত ভাইস চেয়ারম্যানের লোকজন ৩১মার্চ রাতে চরজব্বার ইউনিয়নের উত্তর বাগ্যায় ছয় সন্তানের জননী এক নারীকে গণধর্ষণ করে। এঘটনার পর দিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু

