চন্দনাইশে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৫
 
চন্দনাইশ উপজেলায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গলায় ফাঁস লাগিয়ে সুজিত তালুকদার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। উপজেলার দক্ষিণ হাশিমপুর হিন্দু পাড়ায় এ ঘটনাটি ঘটে। 
 
জানা যায়,ঘটনার আধা ঘণ্টা আগে সুজিত তালুকদার তার মামত ভাইসহ ঘরে বসে চা নাস্তা করেছিলেন। এরপর হাশিমপুর রেল লাইন পূর্ব পাশে আলী শাহ মাজার সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ আত্মহত্যার কোনো কারষ খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। 
 
আত্মহননকারী সুজিত তালুকদার সুনামগঞ্জ জেলার মদ্দা নগর এলাকার রাজ কুমার তালুকদারের ছেলে বলে জানা গেছে এবং তিনি কয়েক মাস ধরে দক্ষিণ হাশিমপুর হরিদাশের (বিষ্ণু) বাড়িতে দিন মজুর হিসাবে কাজ করে আসছিলেন।
 
ইত্তেফাক/কেকে