ধুনটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৩
 
বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় তাহেরুল ইসলাম (৩২) নামে দুই বছরের সাজার আদেশ প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাহেরুল ইসলাম উপজেলার চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামের শাহার আলীর ছেলে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৮সালে সারিয়াকান্দি উপজেলার মালিনডাঙ্গা গ্রামের মিন্টু প্রামানিকের মেয়ে টপি খাতুনকে বিয়ে করেন তাহেরুল ইসলাম। বিয়ের পর থেকেই দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। সংসার জীবনে বনিবনা না হওয়ায় টপি খাতুন বাদী হয়ে ২০১৪ সালে তাহেরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। 
 
ওই মামলায় ২০১৬ সালের ১৬মার্চ তাহেরুলের বিরুদ্ধে ২ বছরের সাজার আদেশ দেন বিচারক। আদালতের আদেশ পাওয়ার পর থেকে পলাতক ছিলেন তাহেরুল ইসলাম। ঈদ উপলক্ষে সোমবার রাতে বাড়ি ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে