সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকর। এরপরই তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এবার ঊর্মিলার বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে। শনিবার তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির সুরেশ নাখুয়া।
নাখুয়ার অভিযোগ, “সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ঊর্মিলা বলেছেন, ‘আগে হিন্দুত্ব বলতেই মানুষ বুঝত সহিষ্ণুতা। তবে মোদী সরকারের নেতৃত্বে সবার কাছে এটি বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু ধর্মে পরিণত হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে নাখুয়া অভিযোগপত্রে লিখেছেন, ‘টিভি চ্যানেলে হিন্দুত্বকে বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম বলে উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ঊর্মিলা।”
আরো পড়ুন: এ মাসেই হামলা চালাবে ভারত: পাকিস্তান
২৭ মার্চ কংগ্রেসে যোগ দিয়েছেন এই বলিউডের রঙ্গিলা গার্ল। আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
