কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার দায়ে মঙ্গলবার ছয় দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তারা হলো- জাহাজপুরার নবী হোসেন (৩৫), নোয়াখালীয়া পাড়ার মো. সেলিম (৩৫), শামলাপুর লামারবাজারে জিয়াউর রহমান (১৯), খারাংখালী কম্বনিয়া পাড়ার হেলাল উদ্দিন (১৯), বড় ডেইল এলাকার মো. হাফেজ (১৯), একই এলাকার আব্দুল খালেক (২০)।
পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোরে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)প্রণয় চাকমার আদালতে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
