টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ২৬৭৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।