খুলনায় সীমানা পিলারসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০
খুলনায় সীমানা পিলারসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেবদুয়ার গ্রামের মো. শফিকুল ইসলাম গাজী (৪৫) ও তার স্ত্রী রেহেনা পারভীন (৩৫)। 
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন,  গ্রেফতারকৃতরা উক্ত সীমানা পিলারের মূল্য শত কোটি টাকা বলে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক এসএম আলমগীর কবির বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন। 
 
ইত্তেফাক/ইউবি