মাগুরায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৩
 
মাগুরার শ্রীপুরে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। উপজেলার সব্দালপুর বাজারে সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষে সংঘর্ষে ১০জন আহত হন। আহতদের মধ্যে ৭জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সদর হাসপাতালে ভর্তি নায়েব আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে মাতব্বর সাব্বির এবং হাফিজ মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরজের ধরে সোমবার রাতে সব্দালপুর বাজারে হাফিজের সমর্থকরা সাব্বিরের লোকজনের ওপর হামলা চালায়। পরে দুপক্ষে সংঘর্ষে ১০জন আহত হন।
 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। 
 
ইত্তেফাক/ রাজেশ