পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, লে. কর্নেলসহ নিহত ৮

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯
দক্ষিণ-পশ্চিম পাকিস্তান ও করাচিতে জঙ্গিদের সঙ্গে তিনটি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ আটজন নিহত হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
 
বেলুচিস্তান প্রদেশের পাঁজগুর জেলায় সীমান্ত রক্ষী বাহিনীর একটি বহরের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় এক লে. কর্নেলসহ চারজন নিহত ও তিনজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানায় কেউ হামলার দায় স্বীকার করেনি। পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন চার পাকিস্তানি তালিবান জঙ্গি নিহত হয়। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির