রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিমোহন বিল ও গুটের বিলে এ ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন- উপজেলার বাকসাডাঙ্গী গ্রামের আ. মালেকের ছেলে জহুরুল (২৬) এবং মাশালিয়া গ্রামের কার্ত্তিক সমাদ্দারের ছেলে কল্যাণ সমাদ্দার (২২)।
এলাকাবাসী জানান, জহুরুল সন্ধ্যায় হাতিমোহন বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে উপজেলার গুটের বিলে সন্ধ্যায় মাছ ধরতে যান কল্যাণ সমাদ্দার। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/রাজেশ
