পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজনের শরীর ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। হালুয়াঘাট উপজেলার কালা পাগলা গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসিড বিক্রেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, সুহেল (৩০) ও আলামিন (১৮) মিলে হালুয়াঘাট উপজেলার কালা পাগলা গ্রামের মরিয়ম (২৩), ভাই রাসেল (২০) ও বোন মহিরন (১৩) এর শরীরে এডিস নিক্ষেপ করে শরীর ঝলসে দেয়।
পুলিশ এ ঘটনায় এসিড বিক্রেতা উজ্জল ও ঘটনার সঙ্গে জড়িত সুহেল (৩০) ও আলামিনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ আরো জানায়, সুহেল (৩০) প্রথম স্ত্রীর পরিচয় গোপন করে মরিয়মের (২৩) সঙ্গে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর মরিয়ম জানতে পারেন সুহেলে স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সুহেল মরিয়মকে তালাক দেয়। মরিময় পরে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ শুরু করে। এই ঈদে মরিয়ম বাড়ি আসলে এসিড বিক্রেতা উজ্জলের কাছ থেকে এসিড কিনে আলামিনকে সঙ্গে নিয়ে সে তাদের উপর এসিড নিক্ষেপ করে। এতে মরিয়ম (২৩), ভাই রাসেল (২০) ও বোন মহিরন (১৩) এর শরীর এসিডে পুড়ে যায়। বর্তমানে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে হালুয়াঘাট থানা মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
