কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ীসহ প্রায় ২৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা বিন্নাবাড়ী নামক এলাকায় অবস্থান নেন। এ সময় দুইটি অটোরিক্সা যোগে ভারতীয় বিভিন্ন মালামাল নিয়ে চোরাকারবারিরা নাগেশ্বরী অভিমুখে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাদের গতিরোধ করেন। বিজিবির সদস্যদের দেখে অটোরিক্সাসহ মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি মালগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।
জব্দকৃত মালামালের মধ্যে ৪৫১ পিস ভারতীয় শাড়ী, ৯৯ টি অক্সিজেন ফ্লেক্সি মাউস, ১০০ পিস অ্যারোমিট, ১৫০ পিস পিএমও লাইন, ৮০পিস অক্সিসেট, ২৯৮৫ পিস বীন ও লাইন, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
