সখীপুরে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৭
 
সখীপুরে ট্রাক্টরের ধাক্কায় হামিদ আলী মাতাব্বর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-সাগরদিঘী-সখীপুর সড়কের ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 
 
নিহত বৃদ্ধ উপজেলার ভন্ডেশ্বর গ্রামের বাসিন্দা। ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে গেলেও স্থানীয় এলাকাবাসী ট্রাক্টরটি জব্দ করেছে। 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।’
 
ইত্তেফাক/কেকে