কাউখালীতে জেপির কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০
 
পিরোজপুরের কাউখালী উপজেলার  ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে বুধবার বিকেলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শিয়ালকাঠী চৌরাস্তায় অনুষ্ঠিত সভায় ২নং ওয়ার্ড জেপি নেতা ডা. আনোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাড. হুমায়উন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, জেপির সাধারণ সম্পাদক  শাহ আলম নসু, অধ্যক্ষ আ. সামাদ, অ্যাড. হেমায়েত উদ্দিন তালুকদার শাজাহান মোল্লা, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ডা. মতিউর রহমান ,যুব সংহতির যুগ্ম- আহ্বায়ক নুরুজ্জামান, ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ ।
 
বক্তারা জেপির চেয়ারম্যান  পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত  করার লক্ষ্যে দলকে তৃণমূল  পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।
 
পরে ডা. আনোয়ার হোসেন মন্টুকে সভাপতি এবং ফজলুর রহমান সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেপির ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।