কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় মদসহ খাজা মিঞা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সকালে আটক আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ফুলবাড়ী থানার এএসআই আরিফসহ পুলিশ সদস্যরা বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় ভারত থেকে ২৫ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড মদ ব্যাগে ভরে ফুলবাড়ী অভিমুখে আসার সময় ওই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হন। আটক খাজা মিঞা নন্দিরকুটি গ্রামের মৃত জলেয়া মামুদের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
