দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি সমতল স্টেশন পয়েন্টের পানি পর্যবেক্ষণ অনুযায়ী ৭১টি পয়েন্টে পানি হ্রাস এবং ১৭টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পয়েন্টের পর্যবেক্ষণ অনুযায়ী ৭ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া একটি পয়েন্টে পানি অপরিবর্তিত এবং আরেকটি পয়েন্টের তথ্য পাওয়া যায়নি।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল সামান্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পদ্মা ও গঙ্গা এবং সুরমা-কুশিয়ারা নদীসমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টেকনাফে ৪৬মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বাসস
ইত্তেফাক/এমআর
