সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে সিরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, লেবাননের আকাশ সীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ করে রকেট ছোড়া হয়েছে। এতে দুইজন সেনা আহত হয়েছে।
এছাড়া কয়েকটি আরব গণমাধ্যমে বলা হয়েছে, এ হামলার মাধ্যমে সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদন এলাকায় আঘাত হেনেছে ইসরাইল। এর আগেও সিরিয়ায় গোপন হামলা চালিয়েছিল তারা। সদ্য এ হামলা নিয়ে ইসরায়েলের দিক থেকে কোনো মন্তব্য করা হয়নি।
IMG0
এ হামলা এমন এক সময়ে হলো, যখন জাতিসংঘের তদন্তকারীরা বলছে গত এপ্রিল মাসে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় সিরিয়ার সরকার মারাত্মক রাসায়নিক হামলা চালিয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/সেতু
