হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে জয়ী ও পরাজিত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ৫০ জন আহত হয়েছেন। উপজেলার শিবপাশায় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শিবপাশায় আধিপত্য বিস্তার নিয়ে বতর্মান ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী নলিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রাত ৯টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইত্তেফাক/ আর
