শাহজালালে সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৪
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার  দুই যাত্রীর কাছ থেকে তিন কেজি ৬০০ গ্রাম  স্বর্ণ উদ্বার করেছে ঢাকা কাস্টম হাউস। 
 
থাই এয়ারওয়েজে আসা যাত্রী শাখাওয়াত হোসেনের কাছ থেকে তিন কেজি  এবং টার্কিস এয়ারলাইন্সে আসা যাত্রী সালমান মুকুলের কাছ থেকে ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, দুপুরে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে আসা যাত্রী শাখাওয়াত হোসেন গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়।  এ সময়  ব্যাগের ভেতরে স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। পরে ব্যাগ খুলে ভেতর থেকে বাদামী স্কচটেপ পেঁচানো দুটি প্যাকেট থেকে (প্রতিটি প্যাকেটে  ১০০ গ্রাম ওজনের ১০টি  ও এক কেজি ওজনের দুটি স্বর্ণবার)  তিন কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়।  জিজ্ঞাসাবাদে জানা যায়, শাখাওয়াত  পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রী। ঈদের দিন তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
 তিনি আরো বলেন, সকালে টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইটে  ইতালির রোম থেকে আসা যাত্রী সালমান মুকুলের কাজ থেকে পিতলের তৈজসপত্রের ভাঙারির ভেতর থেকে ৬০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি