ভোলায় ৯কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০২
 
ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায়  বৃহস্পতিবার  দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ৯কেজি গাজাঁ উদ্ধার এবং পারভেজ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার  বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়।
 
তাকে জিজ্ঞেসাবাদ শেষে জেলা পুলিশ সুপার মোকতার হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
 
ইত্তেফাক/ রাজেশ