রূপার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছাত্রলীগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯
 
জাকিয়া সুলতানা রূপার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সন্ধায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়িতে রূপার বাড়িতে যান ছাত্রলীগ নেতারা।
 
ছাত্রলীগ নেতারা রূপার মাকে আশস্ত করে বলেন, রূপাকে ধর্ষণ ও হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে । পরে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে রূপার পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম রনি।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, মো. রাকিব সরকার, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিস প্রধান, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম কবির, তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা মানিক রতন প্রমুখ।
 
ইত্তেফাক/ রাজেশ